সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম

0
147

প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে বিলুপ্তি ঘটেছে ডাইনোসরের। তবে এখনও নিজেদের উপস্থিতির জানান দিয়ে চলেছে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীরা।

এবার সবচেয়ে ছোট আকৃতির ডাইনোসরের ডিম চীনে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।২০২১ সালে পাওয়া এই জীবাশ্ম ডিমই এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট আকারের ডাইনোসর প্রজাতির ডিম বলে নিশ্চিত করেছেন চীনের বিজ্ঞানীদের একটি দল।গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল হিস্ট্রিকাল বায়োলজি’তে, যেখানে এসব ডিম কোথায় পাওয়া গেছে ও কীভাবে তারা এসব ডিম নিয়ে গবেষণা করেছেন ও এর থেকে কী শেখার আছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে জীবাশ্মবিদ ও বিবর্তন বিশেষজ্ঞদের দলটি।এ ডিমের সন্ধান পাওয়ার আগে সবচেয়ে ছোট ডাইনোসরের ডিমের দৈর্ঘ্য ৪৫.৫ মিলিমিটার ছিল।নতুন পাওয়া ডিমটি আগে পাওয়া ডিমের চেয়েও ছোট, মাত্রই ২৯ মিলিমিটার দীর্ঘ এবং খুঁজে পাওয়া ছ’টি ডিমের মধ্যে এই ডাইনোসরের ডিমটিই ছিল সম্পূর্ণ।ডাইনোসরের এসব ডিম পাওয়া গেছে দক্ষিণ-পূর্ব চীনের শহর গঞ্জোউয়ের কাছে এক নির্মাণ সাইটে, যে এলাকাটি ডাইনোসরের ডিম খোঁজার জন্য বিশ্বের অন্যতম সেরা স্থান হিসেবে পরিচিত।ছ’টি ডিম একসঙ্গে এক স্থানে ঠিকভাবেই জীবাশ্ম অবস্থায় ছিল এবং তিন বছর ধরে খুব সাবধানতার সঙ্গে এগুলো নিয়ে গবেষণা করেছে গবেষণা দলটি।

ইলেকট্রন মাইক্রোস্কোপের মতো উন্নত টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা শনাক্ত করেছেন, এসব ডিম এক ধরনের নন-এভিয়ান বা পাখির সঙ্গে সম্পর্কিত নয় এমন কোনো থেরোপড ডাইনোসরের।

ছবি  সৌজন্যে :সংগৃহীত