
স্মার্ট মিটার নিয়ে বারাসতে বিক্ষোভের দিনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ দফতরের একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে খোঁচা দিয়ে লিখেছেন ‘বোঝো ঠ্যালা’ ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস সহ বিভিন্ন স্মার্ট মিটার বসানোর পর কিছু গার্হস্থ্য উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো হয়। কিন্তু এরপরে বেশকিছু অভিযোগ আসার পরে বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হয়েছে। এদিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে বারাসতের চাঁপাডালির মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।
তাঁদের দাবি স্মার্ট মিটার লাগানোর পর বিদ্যুতের বিল বাড়ছে। স্মার্ট মিটার তুলে ডিজিটাল মিটার ফেরানোর দাবি তুলেছেন স্থানীয়রা।








