গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology স্মার্টওয়াচ জানাবে কখন অজ্ঞান হতে পারেন

    স্মার্টওয়াচ জানাবে কখন অজ্ঞান হতে পারেন

    0
    39
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    স্মার্টওয়াচের সেন্সর ব্যবহার করে কেউ অজ্ঞান হওয়ার আগেই সতর্ক সংকেত দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এ সিস্টেমটি প্রায় ৮০ শতাংশ নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতে সাহায্য করবে বলে দাবি গবেষকদের।

    তারা বলছেন, স্মার্টওয়াচ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে বিশ্বে প্রথমবারের মতো এমন এক সিস্টেম তৈরি করেছেন, যা কেউ অজ্ঞান হতে যাচ্ছেন কি না তা আগেভাগেই বলে দেবে।চুং-আং ইউনিভার্সিটি হসপিটাল-এর ১৩২ জন রোগীর ওপর পরিচালিত এক ক্লিনিক্যাল গবেষণায় স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ব্যবহৃত হয়েছিল।উদ্ভাবিত এ নতুন সিস্টেমটি পরিধানকারীর হৃদস্পন্দনের জৈবিক সংকেত বিশ্লেষণ করে রিয়াল-টাইমে সতর্কতা সংকেত দেয়।চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অজ্ঞান হয়ে যাওয়াকে বলে,ভ্যাসোফেগাল সিনকোপ। নতুন প্রযুক্তিটি অজ্ঞান হওয়ার ৫ মিনিট আগে ৮০ শতাংশেরও বেশি নির্ভুলতার সঙ্গে পূর্বাভাস দিতে পেরেছে।গবেষকরা রোগীদের হৃদস্পন্দনের তারতম্যের তথ্য সংগ্রহের জন্য গ্যালাক্সি ওয়াচ ৬-এর ফোটোপ্লেথিসমোগ্রাফি পিপিজি সেন্সর ব্যবহার করেছেন।

    এরপর এআই অ্যালগরিদমের মাধ্যমে সেই তথ্য বিশ্লেষণ করে নির্ধারণ করা সম্ভব হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিটি অজ্ঞান হতে যাচ্ছেন কি না।বাণিজ্যিকভাবে ব্যবহৃত কোনো স্মার্টওয়াচ এবারই প্রথম অজ্ঞান হওয়ার আগাম পূর্বাভাস দিতে পেরেছে।