গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভুয়ো আধার-ভোটারে বাংলাদেশিদের সাহায্য আপ-র : স্মৃতি

    ভুয়ো আধার-ভোটারে বাংলাদেশিদের সাহায্য আপ-র : স্মৃতি

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স
    ভুয়ো আধার ও ভোটার কার্ড বানাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন আপ নেতারা। এমনই দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
    তাঁর কথায়, রাজধানী দিল্লিতে লাগাতার একের পর এক বাঙ্গালদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, এর পিছনে আপ-র হাত রয়েছে। বস্তুত, বাংলাদেশে সাম্প্রতিক আবহে দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে। এখনও পর্যন্ত ১৪ জন বাংলাদেশি পুলিশের জালে এসেছে।
    এর মধ্যেই রাজধানীতে ভোটযুদ্ধ জয়ের লক্ষ্যে আপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেছেন, ভুয়ো আধার ও ভোটার কার্ড বানাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন আপ নেতারা।