
মহিলা ক্রিকেট দলের প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে আনন্দে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই সামনে এসেছে আরেক সুখবর, দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বিয়ে করতে চলেছেন তার বহুদিনের প্রেমিক, গায়ক ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে।
উল্লেখ্য পলাশ মুচ্ছল একজন সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার।তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তু যা কহে, পার্টি তো বন্তি হ্যায়, তেরা হিরো ইধার হ্যায়। পাশাপাশি,খুশ নুমা, ও খুদা, মুসাফির-এর মতো স্বাধীন সংগীতও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছে।রিপোর্ট অনুযায়ী, স্মৃতি ও পালাশের বিয়ে অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৫, মহারাষ্ট্রের সাংলিতে।জায়গাটি স্মৃতির কাছে বিশেষ আবেগের, কারণ এখানেই তার বড় হওয়া, এখানেই ক্রিকেট-জীবনের সূচনা।যদিও জন্ম মুম্বাইয়ে, কিন্তু তার শৈশব, স্কুলজীবন ও ব্যাট হাতে প্রথম দিনগুলো কাটে সাংলির মাধবনগরে। তাই বিয়ের অনুষ্ঠানও হবে এখানকারই এক ঘনিষ্ঠ পরিবেশে, যেখানে পরিবারের সদস্যরা আয়োজন করছেন ,সঙ্গীত ও ক্রিকেটের এক নিখুঁত মেলবন্ধন।উল্লেখ্য ২০২৪ সালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রকাশ্যে আসে স্মৃতি ও পালাশের সম্পর্ক। এদিকে ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দে গর্বিত প্রেমিক পলাশ সোশ্যাল মিডিয়ায় স্মৃতির বিশ্বকাপ হাতে একটি ছবি শেয়ার করেছেন।পলাশও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক অনুষ্ঠানে তিনি বলেছেন,শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে… ব্যস এতটাই বলতে চাই। এরপর হাসতে হাসতে যোগ করেছেন, আমি আপনাদের হেডলাইন দিয়ে দিলাম।








