
বাইশ গজের মাঠে বিশ্বকাপ জিতলেও ব্যক্তিগত জীবনের পিচে বিয়ে করা হল না ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটার তথা সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার। দীর্ঘদিন ধরে চলা বিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন নিজেই ইনস্টাগ্রাম পোস্টে।
যেখানে স্মৃতি লিখেছেন, বিয়ে বাতিল হয়েছে। অন্যদিকে, নিজের ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছেন পলাশ মুচ্ছলও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পলাশ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মানুষ ভিত্তিহীন গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা তাঁর কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু তিনি তাঁর বিশ্বাসের সঙ্গে ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেবেন। বিয়ে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা উঠে আসে।
পরে শোনা যায়, পলাশও অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পরে জানা যায়, পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। যদিও রবিবারের বিবৃতিতে পলাশ বলেছেন, তিনি সত্যিই আশা করছেন, সমাজ হিসেবে শিখবেন, কোথায় থামতে হয়।





