গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment স্মৃতি হাতড়াচ্ছেন সামান্থা

    স্মৃতি হাতড়াচ্ছেন সামান্থা

    0
    155
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    ভালোবেসে বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগে ভেঙে গিয়েছে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সংসার। এরপর শোভিতা ধুলিপালার প্রেমে পড়েন নাগা।অল্প সময়ের মধ্যেই হয়ে গেল তাদের বিয়ে।

    প্রাক্তন স্বামীর বিয়ের দিন সামনে এসেছিল সামান্থার একটি পোস্ট। সেখানে নাগা চৈতন্যকে ইঙ্গিত করে কথা বলেছেন সামান্থা।প্রাক্তন স্বামীর বিয়ের চারদিন পর নিজেদের স্মৃতি হাতড়াচ্ছেন সামান্থা। ফিরে দেখছেন সংসার জীবনের নানা টানা-পোড়ন ও উত্থান-পতনের গল্প। ইন্সটাগ্রামে পোস্ট করে সে বার্তাই জানিয়েছেন অকপটে। পোস্ট সামান্থা লিখেছেন, বছর শেষের পথে। ফিরে দেখেন সেই উত্থান-পতনগুলো যা আমাদের যাত্রাকে সুগম করেছে। চ্যালেঞ্জ থেকে জয়, উন্নতি ও আনন্দের মুহূর্তগুলো তুমি এক উজ্জ্বল তারকার মতো শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছ। এই বছরটি তাঁদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। সেইসঙ্গে শিখিয়েছে শক্তি ও স্থিতিশীলতা অর্জন।এর আগে, নাগা চৈতন্যের বিয়ের দিন ইনস্টাগ্রামে একটি মেয়ে ও একটি ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছিলেন সামান্থা। এর সঙ্গে লেখেন, ফাইট লাইক গার্লস,যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়াই করে যাও।যদিও নাগা চৈতন্যের বিয়ের খবর সামনে আসার পর প্রকাশ্যে কিছু বলেননি সামাস্থা। তবে তার পোস্ট দেখে দর্শকরা বলছেন, প্রাক্তন স্বামীর বিয়ের দিন থেকেই মানসিকভাবে ভালো নেই সামান্থা।

    উল্লেখ্য, ২০১৭ সালে নাগা চৈতন্য ও সামান্থা বিয়ে করেন। এরপর পারিবারিক অশান্তির দোহাই দিয়ে ২০২১ সালের অক্টোবরে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা করেন তারা।