গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সুপারি পাচারকারীকে তড়িঘড়ি গ্রেফতার, খোঁচা সুকান্ত-র  

    সুপারি পাচারকারীকে তড়িঘড়ি গ্রেফতার, খোঁচা সুকান্ত-র  

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সুপারি পাচারের সঙ্গে যুক্ত তৃণমূল সমর্থিত মাফিয়া ধীরজ ঘোষকে তড়িঘড়ি পুলিশের গ্রেফতারের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত রয়েছে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

    বিজেপির রাজ্যসভাপতি বলেছেন, আট মাস আগেই বাগডোগরা থেকে এই ধরণের সুপারি পাচারের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের জিএসটি-র ক্ষতি হচ্ছে এবং সেই পাচারের টাকা কালীঘাটে ভাগ যাচ্ছে। পাশাপাশি সুকান্তর আরও মন্তব্য, তিনি আগেই বলেছিলেন যে, কিভাবে রাজ্যের এক জিএসটি অফিসার এবং উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের একটি সিন্ডিকেট দুর্নীতির জাল বুনতে ব্যবহার করা হয়েছিল। বিশাল আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে আন্তর্জাতিক চোরাচালান চক্রের খোঁজ পুলিশকে দেওয়া হয়েছিল।

    তবুও, পুলিশ একটিও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে, যদি আপনি তৃণমূলের পোষা মাফিয়া হন, তাহলে আপনি সম্পূর্ণ সুরক্ষা ভোগ করেন। তবে, এইবার তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করে আদতে কেন্দ্রের ইডি-সিবিআই থেকে বাঁচাবার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস সরকার।