মোদীর বিরুদ্ধে চোরাস্রোত কাজ করেছে :  অর্থমন্ত্রীর স্বামী 

0
153
Smuggling worked against Modi Finance Ministers husband
Smuggling worked against Modi Finance Ministers husband
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে চোরাস্রোত কাজ করেছে। সমস্ত বুথফেরত সমীক্ষা ভুয়ো।

এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর।অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কৃষিমন্ত্রী বদ্দে শোভনাদ্রেস্বরা রাওয়ের অভিনীথি চক্রবর্তী নরেন্দ্র মোদী বইয়ের উদ্বোধনে পৌঁছন পরাকলা প্রভাকর। সেখানেই এক্সিট পোলের ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রখ্যাত অর্থনীতিবিদ পরাকলা প্রভাকরকে। তিনি বুথফেরত সমীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পরাকলা প্রভাকরের কথায়, এই বুথফেরত সমীক্ষাগুলি ভুয়ো। নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে চোরাস্রোত কাজ করছে। শাসকবিরোধী হাওয়া প্রবল। ফলে বুথফেরত সমীক্ষায় এনডিএ-কে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দেখানো হলেও তা মানতে নারাজ নির্মলা সীতারমনের স্বামী।শুধুমাত্র পরাকলা প্রভাকর নন বুথফেরত সমীক্ষা রিপোর্টকে সার্বিকভাবে উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া জোট।