গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Malda মালদহে অতিরিক্ত জেলাশাসকের ঘরে সাপ, স্কুলেও 

    মালদহে অতিরিক্ত জেলাশাসকের ঘরে সাপ, স্কুলেও 

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্কুল, হাসপাতালের পরে এবার মালদহের অতিরিক্ত জেলাশাসকের বেডরুমে একাধিক সাপ ঢুকে পড়ার ঘটনায় হুলুস্থূল পড়েছে।
    যা দেখে আতঙ্কে ঘুম উড়েছে মালদহের অতিরিক্ত জেলাশাসক-উন্নয়ন অনিন্দ্য সরকারের। পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে গিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এরপরই খবর যায় স্নেক ক্যাচার নিতাই হালদারের কাছে। যেমনটি ফোন তেমনি কাজ। পুরাতন মালদহ থেকে মোটরবাইক নিয়ে ছুটে যান নিতাই হালদার। ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাই। যদিও উদ্ধার হওয়া ৮টি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিশারদ নিতাই হালদার।
    এদিকে, ইংরেজবাজারের সরকারি স্কুলে সাপের তাণ্ডব, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ। আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম, দাবি প্রধান শিক্ষিকার। ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের স্কুলে চন্দ্রবোড়া থেকে গোখরো! সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা।