নতুন স্মার্ট চশমা আনল স্ন্যাপ

0
26
ছবি সৌজন্যে : এক্স

পুরানো মোটা অংকের আর্থিক লোকসান ও ব্যর্থতা কাটিয়ে প্রায় এক দশক পর নতুন প্রযুক্তির স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে স্ন্যাপচ্যাটের মূল কোম্পানি স্ন্যাপ।স্পেক্স নামের তারহীন এ নতুন অগমেন্টেড রিয়ালিটি বা, এআর চশমাটির মাধ্যমে ইউজাররা চোখের সামনেই ডিজিটাল দুনিয়া উপভোগ করার পাশাপাশি ভিডিও দেখা, গেম খেলা ও এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিতে পারবেন।

আগামী শরৎকাল থেকে এ চশমার সরবরাহ শুরু হবে। ব্রিটেনে, এর দাম নির্ধারণ হয়েছে ১ হাজার ৯৯৫ পাউন্ড ও আমেরিকায় ২ হাজার ১৯৫ ডলার।দামটি অ্যাপলের ভিশন প্রো মিক্সড-রিয়ালিটি হেডসেটের ৩ হাজার ৪৯৯ ডলারের চেয়ে কম হলেও মেটার ২২৪ ডলাররের স্মার্ট চশমার তুলনায় অনেক বেশি।স্ন্যাপ ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান ইভান স্পিগেল বলেছেন, এ চশমা কম্পিউটিংয়ের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা।তবে বাজার বিশ্লেষক কোম্পানির বেন হ্যাটন বলেছেন, চড়া দামের কারণে প্রযুক্তিটি খুব দ্রুত সাধারণ মানুষের হাতে পৌঁছানোর সম্ভাবনা কম।উল্লেখ্য,স্ন্যাপচ্যাটের মূল ইউজার তরুণ প্রজন্ম, যাদের পক্ষে একটি গ্যাজেটের পেছনে এত অর্থ খরচ করা সাধারণত সম্ভব না-ও হতে পারে।চশমাটি প্রি-অর্ডার বা আগাম বুকিংয়ের জন্য ২০০ ডলার ফেরতযোগ্য জামানত দিতে হবে। প্রাথমিকভাবে চশমাটি আমেরিকা, ব্রিটেনে ও ফ্রান্সে সরবরাহ করবে স্ন্যাপ।কোম্পানিটির দাবি, চশমাটি এমনভাবে তৈরি হয়েছে, যা দৈনন্দিন জীবনে সহজেই ব্যবহার করা যাবে। তবে একবার চার্জ দিলে এর ব্যাটারি গড়ে কেবল চার ঘণ্টা চলে। অবশ্য এর সঙ্গে থাকা চার্জিং কেসটি চশমাটিকে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে।

অন্যদিকে মেটার রে-ব্যান বা ওকলি মডেলের চশমাগুলোর মতো স্ন্যাপের নতুন চশমা ব্যবহার করতে স্মার্টফোনের সঙ্গে কোনো সংযোগ বা টিথারের প্রয়োজন নেই। চশমাটি স্বাধীনভাবেই কাজ করতে পারবে।