
দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের ইতি টানলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হুগলির কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে বসে বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি।
জানিয়েছেন সক্রিয় রাজনীতিতে তিনি আর ফিরবেন না। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকবেন না। তবে লেখালেখি, রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মতামত প্রকাশের মাধ্যমে জনপরিসরে সক্রিয় থাকবেন। বিধানসভা নির্বাচনে হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন স্নেহাশিস। এরপর তৃণমূলের ডামাডোল শুরু হতে তিনি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। এদিকে দলের বিদ্রোহীদের বিরুদ্ধে মুখ খুলেছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন ক্ষমতা থাকলে নতুন দল করে ভোটে লড়ে দেখান। বিদ্রোহী ৬০ বিধায়ককেই বিজেমূল বলে আক্রমণ করেছেন তিনি। তাঁর কথায় যাঁরা তৃণমূলের হয়ে ভোটে জিতেছেন তাঁদেরকে মান্য ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ আরও বলেছেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকার রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বিধানসভা নিবাচন পরিচালনা করেছে।
এসআইআরের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও তৃণমূল ভোট পেয়েছে ৪১ শতাংশ। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান ৩০ লাখ এটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।








