
সিকিমে পর্যটকদের ঘোরানোর জন্য গাড়িগুলির জন্য অবশ্যই থাকতে হবে বরফ সরানোর সামগ্রী। তুষারাবৃত পথে গাড়ি যাতে নিরাপদে থাকে, সে জন্য চাকার সঙ্গে শিকল বাঁধার ব্যবস্থাও রাখতে হবে।
এই মর্মে নির্দেশিকা জারি করেছে গ্যাংটক পুলিশ। সিকিমে ঘুরতে গিয়ে প্রতিকূল পরিস্থিতিতে মাঝেমধ্যেই পর্যটকেরা আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করতে আসরে নামতে হয় সেনাকে। এমন ঘটনা অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। এখন শীতের মরসুমে সিকিমের পাহাড়ে পর্যটকদের ভিড় বৃদ্ধি পেতে শুরু করেছে। কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে তাই আগাম সতর্ক গ্যাংটক পুলিশও। নাথু লা যাওয়ার পথে প্রতিটি গাড়ি নিয়ম মানছে কি না, তা যাচাই করা হবে শেরথাং চেক পোস্টে।পাশাপাশি গাড়িগুলি নাথু লার দিকে কখন যাচ্ছে, কখন ফিরছে, সেই নিয়মেও কড়াকড়ি করা হচ্ছে। এদিকে, বরফে আটকে পড়া ভিনরাজ্যের পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন কাশ্মীরি জনতা।
দুর্যোগে অনভ্যস্ত হাজার হাজার বিভ্রান্ত পর্যটকের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদের দরজাও। সাধারণ মানুষ এগিয়ে এসে সম্পূর্ণ অপরিচিত পরিবারকে তাঁদের বাড়িতে থাকতে দিচ্ছেন।
