গ্রাম থেকে শহর
News & Much More

26.2 C
Kolkata
26.2 C
Kolkata
More
    Home Purulia বরফ পড়ছে পুরুলিয়ায়!

    বরফ পড়ছে পুরুলিয়ায়!

    0
    923
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বরফের খোঁজে আর পাহাড়ে নয়, এবার পুরুলিয়ায় গেলেই মিলবে রবফ। শুনতে অবাক লাগলেও খড়ের গাদায় হালকা বরফের আস্তরণ দেখতে ভিড় জমেছে পুরুলিয়ার ঝালদা, বান্দোয়ানে।

    জানা গিয়েছে ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারে খড়ের গাদার ওপর হালকা বরফের আস্তরণ রবিবার ভোরে দেখতে পান স্থানীয়রাই। এরপরেই খবর ছড়িয়ে পড়ে। ঠান্ডায় কার্যত জবুথবু বাঁকুড়া, পুরুলিয়া। পুরুলিয়া জেলার তাপমাত্রা ৫-৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। প্রত্যন্ত এলাকায় ঠান্ডা আরও বেশি।

    পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝালদা ব্লকের পাহাড়ি পাথুরে এলাকায় কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যাচ্ছে। ফলে বান্দোয়ান, ঝালদা ব্লকে খড়ের গাদা, ঘাসে হালকা বরফের আস্তরণ পড়েছে।