
ভোরের দিকে এবং রাতে হালকা শীতের অনুভূতি থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেলা গড়াতেই চড়চড়িয়ে বাড়ছে গরম। গত কয়েক দিন ধরে এমনটাই রয়েছে রাজ্যের আবহাওয়া।
কলকাতায় মঙ্গলবার বেড়ে ১৬.১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। তবে চলতি সপ্তাহে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা কুয়াশা থাকতে পারে শনিবার পর্যন্ত।
রাজ্যে আপাতত কনকনে শীতের আর কোনও সম্ভাবনা নেই। যেমন রয়েছে, তেমনই থাকবে আবহাওয়া। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের কোথাওই তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।
