গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Darjeeling বড়দিনের আগেই বরফ দার্জিলিং-সিকিমে, বাড়ছে ভিড়ও 

    বড়দিনের আগেই বরফ দার্জিলিং-সিকিমে, বাড়ছে ভিড়ও 

    0
    714
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দার্জিলিং ফের পর্যটকে জমজমাট। তুষারপাতের সম্ভাবনার জেরে ২৫ ডিসেম্বরের আগেই ব্যস্ত হয়ে উঠেছে হোটেল-রিসর্টগুলি।
    আবহাওয়া দফতরের পূর্বাভাস বড়দিনে সিকিম ও দার্জিলিংয়ে স্নোফলের সম্ভাবনা রয়েছে। মাঝের ১৫ দিনে অনেক পরিবর্তন হতে পারে, তবে এখনও পর্যন্ত বড়দিনের দিন তুষারপাতের আভাস মিলছে। বুধবারও দার্জিলিং থেকে স্পষ্ট দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা। ফলে তুষারপাত দেখার আশায় বহু পর্যটক আগাম হোটেল বুক করে ফিরে যাচ্ছেন। এ বছর লা নিনার প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে শীত স্বাভাবিকের চেয়ে বেশি পড়ার কথা। পাহাড়েও ঠান্ডা কতটা নামতে পারে, তা নিয়ে আলোচনা তুঙ্গে।
    ইতিমধ্যেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ভোরবেলা দার্জিলিংয়ের তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে গিয়েছে, গ্যাংটকের তাপমাত্রাও ঘুরছে ৭ ডিগ্রির আশপাশে। আবগারি দফতরের নির্দেশে তিন মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে পানীয়প্রেমীদের জনপ্রিয় জায়গা প্লেনারিজের বার।