দক্ষিণে চড়ছে পারদ, দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস  

0
94
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায়পর্ব ঘোষণা না হলেও পারদ চড়তে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শেষ রাতে কিংবা ভোরের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হচ্ছে, অথচ সকাল হতে না হতেই গরম।
সেই আবহেই এ বার আলিপুর আবহাওয়া দফতর জানাল, জাঁকিয়ে শীত না ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে দক্ষিণের সাত জেলায়। একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শুধু তা-ই নয়, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে।
এ সবের জেরে বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিঙে। দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও।