মেঘ-ভাঙা বৃষ্টিতে হিমাচলে ধস, বন্ধ রাস্তা 

0
222
Collapsed in Himachal due to cloud broken rain closed roads
Collapsed in Himachal due to cloud broken rain closed roads
মেঘ-ভাঙা বৃষ্টিতে ধস নেমে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। কুলু জেলায় মেঘ-ভাঙা বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছে ৩ নং জাতীয় সড়কের একাংশ।
পালচানের কাছে ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তা। বেশ কয়েকটি জায়গার সঙ্গে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।৩ নং জাতীয় সড়কের ধুন্ধি থেকে পালচান পর্যন্ত বিস্তীর্ণ রাস্তার নাম লেহ-মানালি রোড। এখানকারই অঞ্জনি মহাদেব নালায় মেঘ-ভাঙা বৃষ্টি হয়েছে। ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর নিচে পড়ে বেশ কিছু জায়গায় বন্ধ রাস্তা। কয়েকটি এলাকায় হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ পুলিশ সূত্রে খবর, বিপদ এড়াতে এই পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লাহুল এবং স্পিতি থেকে মানালিগামী গাড়িগুলিকে অটল টানেল-রোহতাং হয়ে মানালি পাঠানো হচ্ছে। রাজ্যে ৬০ টিরও বেশি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডি ও কাংড়া জেলায় বহু রাস্তা ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়িও।