সোশ্যাল মিডিয়াতেও আওয়ামি লীগকে রুখতে তৎপরতা

0
156
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়াতেও আওয়ামি লীগের কার্যকলাপ বন্ধ করতে তৎপরতা শুরু করেছে বাংলাদেশে অন্তর্বতীকালীন সরকার। আওয়ামি লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির তৎপরতা বন্ধে পদক্ষেপ করতে চলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব বলেছেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা হচ্ছে। তা জারি হলে এ সব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
অন্যদিকে ইউনূস প্রশাসনের সিদ্ধান্তে আওয়ামি লীগের প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, ফ্যাসিস্ট ইউনুস সরকার বাংলার মাটিকে স্বাধীনাতবিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলার মাটিতে আওয়ামি লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতাবিরোধীদের নগ্ন আস্ফালনকে প্রশয় দেওয়া।