১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ কর্নাটকে

0
69
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দেশের আরও এক রাজ্য শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এই কথা জানিয়েছেন।

শীঘ্রই ওই রাজ্যে ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে।শিশুদের উপর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের প্রভাব কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া। উল্লেখ্য অতিরিক্ত মোবাইল আসক্তি শিশু-কিশোরদের উপর বিরূপ প্রভাব ফেলছে,মনোবিদেরাও তা নিয়ে উদ্বিগ্ন।তাঁরা জানাচ্ছেন,ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের মধ্যে পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রবণতা কমছে।তাদের আচরণ বদলে যাচ্ছে এবং বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে। কর্নাটক সরকার মনে করে,এটা অত্যন্ত গুরুতর একটি সামাজিক সমস্যা। মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারই শিশু ও কিশোরদের মধ্যে সোশ্যাল মিডিয়ার আসক্তি তৈরি করেছে।এতে নানা ক্ষতিকর বিষয়বস্তু তাদের সামনে আসছে এবং শৈশব, কৈশোর বদলে যাচ্ছে।

এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বাজেট পেশ করার পর বলেছেন, শিশুদের উপর অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিরূপ প্রভাব ঠেকাতে ১৬ বছরের কমবয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হবে। উল্লেখ্য,এই মুহূর্তে ভারতের কোনও রাজ্যেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বয়সের বাধা নেই। তবে কর্নাটকের পাশাপাশি গোয়া এবং অন্ধ্রপ্রদেশও একই পথে হাঁটতে পারে। সেখানকার সরকার এ বিষয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে।