
১৫ বছরের কম বয়সী শিশুদের পুরোপুরি সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত রাখা উচিত এবং ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য রাতে ডিজিটাল কারফিউ চালু করা উচিত। ফ্রান্সের একটি সংসদীয় কমিটি ফ্রান্সে ১৫ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করেছে।
কমিটির আইনপ্রণেতারা কয়েক মাস ধরে পরিবারের সদস্য, সোশ্যাল মিডিয়া কম্পানি ও ইনফ্লুয়েন্সারদের সাক্ষ্য শুনার পর এই সুপারিশগুলো একটি প্রতিবেদনে উপস্থাপন করেছেন। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখোঁর কার্যালয়ও শিশু-কিশোরদের জন্য নিষেধাজ্ঞা চান।এর আগে গত বছর অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য এমন আইন প্রণয়নের খসড়া তৈরি করেছিল।
কমিটির প্রধান আর্থার ডেলাপোর্ট জানিয়েছেন, তিনি জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে ইউজারদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করবেন।এদিকে ২০২৪ সালে সাতটি পরিবার টিকটকের বিরুদ্ধে মামলা করার পর গত মার্চে এই কমিটি গঠন করা হয়েছিল। প্ল্যাটফর্মের মানসিক প্রভাব নিয়ে তদন্ত করছে এই কমিটি।







