১৫ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যান ইউএই-তে

0
48
ছবি সৌজন্যে : এক্স
বয়স ন্যূনতম ১৫ বছর না হলে ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়া, এমনই ফরমান জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহির সরকার জানিয়েছে, ১৫ বছরের কম বয়সের কোনও নাবালক ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না।
কোনও কনটেন্ট পোস্ট করা, কমেন্ট করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনও পাবলিক গ্রুপেও যোগ দেওয়া যাবে না। ১৫ ও ১৬ বছর বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি মিলবে। কিন্তু সেই ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে। বয়সের উপযোগী কনটেন্ট কন্ট্রোল প্রয়োজন, অচেনা ব্যক্তিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করা যাবে না, স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট টুল এবংপ্যারেন্টাল সুপার ভিসন-এর মতো নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।