সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কীর্তি প্যাটেল গ্রেফতার

0
182
ছবি সৌজন্যে : এক্স
এক বছর ধরে পলাতক থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং টিকটক তারকা কীর্তি প্যাটেলকে গ্রেফতার করেছে গুজরাটের সুরাট পুলিশ। কীর্তির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একজন নির্মাতাকে যৌনতার ফাঁদে ফেলে কাছ থেকে ২ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগও রয়েছে।
এই ঘটনায় আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের আগেই গ্রেফতার করা হয়েছে।  সুরাট আদালত কীর্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি এড়াতে বিভিন্ন শহরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শুধু তা-ই নয়, পুলিশকে বিভ্রান্ত করতে মোবাইলের সিমকার্ডও ঘন ঘন বদল করছিলেন। তাঁর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ।
বুধবার আহমেদাবাদের সরখেজ এলাকা থেকে অবশেষে সেখানেই নেটপ্রভাবীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদাবাদের ডেপুটি পুলিশ কমিনশনার অলোক কুমার বলেছেন, গত ১০ মাস ধরে কীর্তির খোঁজ চলছিল। সাইবার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতা এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে কীর্তির হদিস মেলে।