গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সংবিধান থেকে বাদ নয় ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’

    সংবিধান থেকে বাদ নয় ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’

    0
    90
    ছবি : সংগৃহীত
    সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দগুলি বাদ দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। আরএসএসের প্রস্তাব উড়িয়ে সংসদে জানিয়েছে কেন্দ্র।
    কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, এ নিয়ে সভা সমিতিতে আলোচনা, তর্ক-বিতর্ক চলতেই পারে। কিন্তু সরকারিভাবে সংবিধানের প্রস্তাবনা বদলানোর পরিকল্পনা হয়নি। কোনওরকম উদ্যোগ নেওয়া হয়নি।
    ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক শব্দ দুটি প্রস্তাবনায় যুক্ত হয়েছিল ১৯৭৬ সালে, জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে। ঘটনাচক্রে ১৯৭৭ সালে যখন জনতা পাটি ক্ষমতায় আসে, যার মধ্যে আরএসএস-ঘনিষ্ঠ নেতারাও ছিলেন, তাঁরা অন্যান্য বহু সংশোধন বাতিল করলেও ওই দুটি শব্দ বজায় রেখেছিলেন।