ইভেন্ট ম্যানেজমেন্টের নামে বার-এ কাজ, তরুণীর চুল কেটে নির্যাতন

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব

ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির নামে সোদপুরের তরুণীকে জোর করে বার ডান্সারের কাজে নামানোর চেষ্টা, ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগে শোরগোল পড়েছে।

জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা বছর ২৩-র তরুণীর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খানের সঙ্গে পরিচয় হয়। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নামে ওই তরুণীকে ডোমজুড়ের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তাঁকে বার ডান্সারের কাজে নামানো হবে। রাজি না হওয়ায় তরুণীকে আটকে রেখে নির্যাতন চালায় আরিয়ান ও তাঁর মা। সিগারেটে ছ্যাঁকা, মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার কোনওক্রমে ওই বাড়ি থেকে পালাতে সক্ষম হয় তরুণী।

নির্যাতিতা তরুণীকে প্রথমে বলরাম হাসপাতাল এবং পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে খড়দা থানায় অভিযোগ দায়ের হয়। যেহেতু ঘটনাস্থল ডোমজুড়, তাই মামলাটি ডোমজুড় খানায় পাঠানো হয়েছে।