চাকরি হারিয়ে কেষ্টপুর খালে ঝাঁপ ইঞ্জিনিয়ারের!

0
15
ছবি সৌজন্যে : নিজস্ব

চাকরি হারিয়ে কেষ্টপুর খালে ঝাঁপ আত্মহত্যা করেছেন সফটওয়ার ইঞ্জিনিয়ার। পরিবারের সন্দেহের ভিত্তিতে বাগজোলা খালে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অরিন্দম সেন নামে ওই সফটওয়ার ইঞ্জিনিয়ার কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা। পরিবারের দাবি শনিবার বিকেল সাড়ে টে নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন অরিন্দম। তাঁর সঙ্গে একটি লাল রংয়ের ব্যাগ এবং একটি চায়ের ফ্লাক্স ছিল। এরপর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। ফোনে যোগাযোগ করতে না পেরে খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন। স্থানীয় কয়েকজনের থেকে পরিবারের লোকজন জানতে পারেন বাগজোলা খালের কাছে শেবার দেখা গিয়েছিল অরিন্দমকে। সন্দেহ করা হচ্ছে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। এরপরেই স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু হয়। পরিবার মনে করছে চাকরি হারিয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করে থাকতে পারেন অরিন্দম।