
বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ করে আকাশসমান জনপ্রিয়তা পেয়েছেন অনেক অভিনেত্রী। তবে বলিউড অভিনেত্রী সোহা আলী খান এর বিপরীত এক উদাহরণ। তিনি শাহরুখের সঙ্গে কাজ করতে না পেরেই বেশ বড় বিপদে পড়েছিলেন,সম্প্রতি সেই তিক্ত অভিজ্ঞতাই শেয়ার করেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে সোহা বলেছেন, ওটা ছিল তাঁর প্রথম ছবি।তিনি সবেমাত্র সিটি ব্যাঙ্ক ছেড়েছিলেন। তাঁকে ১৭ হাজার টাকা ভাড়া দিতে হতো। তাঁর বেতন ভালো ছিল এবং লন্ডন ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ভেবেছিলেন যেখানে কাজ পাবেন , সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন।তারপর অমল পালেকর তাঁর কাছে এসে একটি চিত্রনাট্য নিয়ে কথা বলেন। তাঁর ভাই,সাইফ আলী খান এবং মা শর্মিলা ঠাকুর এর কারণে তিনি কিছু ছবির প্রস্তাব পেয়েছিলেন। অভিনয়ের প্রতি তাঁর কিছুটা আগ্রহ ছিল এবং সেই বেতনের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু অভিনেতা হতে কী লাগে তা বুঝতে পারেননি। তখন চলচ্চিত্রে অভিনয়ের দক্ষতা বুঝতে পারেননি।সোহা আরো বলেছেন, অমল পালেকর তাঁর কাছে এসে বলেন যে তিনি তাঁকে একটি সিনেমায় নিতে চান। যার নাম ,পহেলি। কিন্তু এর জন্য সোহা আলী খানকে চাকরি ছেড়ে দিতে হবে।অমলের কথায় এবং বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে চাকরি ছেড়ে দেন সোহা। এরপরই ঘটে এক দুঃখজনক ঘটনা।সোহা বলেছেন, অমলজি আবার তাঁকে ফোন করে বলেন যে, শাহরুখ খান চরিত্রটি করছেন। সোহা বললেন, বাহ, এটা অসাধারণ। তারপর অমল পালেকর বলেন, না, না, তুমি বুঝতে পারছ না। এর মানে তুমি আর এই চরিত্রে অভিনয় করবে না। অন্য কেউ করবে। এরপরই সোহা আলী খান আসলে বিপদটা আঁচ করলেন।
ততদিনে চাকরি ছেড়ে দিয়েছেন। তখন ভাবছেন, যে কিভাবে ভাড়া দেবেন। পরবর্তীতে শাহরুখের বিপরীতে এই ছবিতে রানিকে দেখা যায়। অন্যদিকে,পহেলী সোহার প্রথম ছবি না হলেও, ২০০৪ সালে বাংলা ছবি ইতি শ্রীকান্ত-এর মাধ্যমে অভিনয়যাত্রা শুরু করেন তিনি।সোহার প্রথম বলিউড ছবি দিল মাঙ্গে মোর, শাহিদ কাপুরের বিপরীতে।
