!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Lifestyle সোলার লেন্টিজেনিস

    সোলার লেন্টিজেনিস

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    লিভার ভাল থাকলে পেট ভাল থাকে, হজম ভাল হয়। তবে লিভারকে শুধু এইটুকুই ভাবলে ভুল বলা হয়।বিপাকীয় কাজ, শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখা, হজমক্ষমতা ভাল রাখা, পেটের স্বাস্থ্য বজায় রাখা-সহ নানা রকম গুরুত্বপূর্ণ কাজ দিনভর করে চলে ছোট্ট প্রত্যঙ্গটি।

    তাই লিভার সামান্য একটু বিগড়ে গেলে বা কার্ক্ষমতার এদিক-ওদিক হলে তার প্রভাব পড়ে সামগ্রিক শরীরেই।এদিকে লিভার খারাপ হলেই ত্বকে তার ছাপ পড়ে, এই ধারণা অনেকেরই থাকে। মুখে কালচে ছোপ পড়লে কিংবা মেচেতার মতো দাগ হলে অনেকেই সেগুলিকে লিভার স্পট বলে দাগিয়ে দেন। কিন্তু আদৌ কি লিভার স্পট বলে কিছু হয়?চিকিৎসকদের মতে, লিভার স্পট বলে কোনও কিছু হয় না। যেগুলিকে সাধারণ মানুষ লিভার স্পট বলে থাকেন, সেগুলি বেশির ভাগ সময়েই বয়সজনিত দাগ বা সোলার লেন্টিজেনিস অর্থাৎ রোদে দীর্ঘ দিন থাকার ফল, লিভারের অসুখের কারণে নয়। চিকিৎসকরা বলেন, অনেকে গালে মেচেতা, ছুলি, শ্বেতি সব কিছুর সঙ্গেই লিভারের যোগ খোঁজেন। বাস্তবে এগুলোর সঙ্গে লিভারের কোনও যোগসূত্র নেই। মুখ, হাত বা বাহুতে যে দাগগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো সাধারণত বয়সজনিত কারণে মেলানিন জমে কিংবা সূর্যের অতিবেগনি রশ্মির কারণে হয়। লিভারের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই। এখন প্রশ্ন হলো লিভারের অসুখ হলে কি ত্বকে তার প্রভাব পড়ে না? চিকিৎসকদের মতে, লিভার ও ত্বকের মধ্যে পরোক্ষ সম্পর্ক আছে, কিন্তু তার ফলে লিভার স্পট তৈরি হয় না। লিভারের রোগ হলে ত্বকে যে উপসর্গগুলি দেখা যেতে পারে, সেগুলি হল,জন্ডিস,এ ক্ষেত্রে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়।স্পাইডার অ্যাঞ্জিয়োমা,এটি লিভারের অসুখের, বিশেষ করে লিভার সিরোসিসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্কেত। এতে মূলত ত্বকের ঠিক নীচে থাকা রক্তনালির সমন্বয় নষ্ট হয়ে যায়। দেখতে হয় অনেকটা মাকড়সার জালের মতো।পালমার এরিথেমা, দু’ হাতের তালুতে লালচে ছোপ ফুটে উঠবে। তাতে কোনও জ্বালা বা চুলকানি হবে না। তবে হাতের তালু ফুলে উঠবে এবং লালচে ছোপ আরও বেশি ছড়াতে থাকবে।

    এছাড়া স্ট্যাটিস ডার্মাটাইটিস,চুলকানি, গোড়ালি ফুলে ওঠা এবং পায়ের পাতা ও গোড়ালিতে কালচে ছোপ পড়লে বুঝতে হবে, লিভারের রোগ বাসা বাঁধছে।চিকিৎসকদের মতে, অনেকের ধারণা আছে লিভারের কারণে ত্বকে যে দাগগুলি ফুটে ওঠে, সেগুলি লিভার টনিক খেলেই ঠিক হয়ে যাবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া লিভারের ওষুধ বা লিভার টনিক খাওয়া ঠিক নয়। ত্বকের কোনও রকম সমস্যা দেখা দিলে টনিক খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।