গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National জম্মুর সেনা ছাউনির কাছে গুলিতে জখম জওয়ান, চলছে তল্লাশি

    জম্মুর সেনা ছাউনির কাছে গুলিতে জখম জওয়ান, চলছে তল্লাশি

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    উরির ধাঁচে জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা হয়েছে শনিবার রাতে। হামলাকারীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন এক জওয়ান। বেশ কিছুক্ষণ গুলির লড়াইও চলে। তারপর সেনা ছাউনি ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। আপাতত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
    তবে হামলাকারীরা জঙ্গি কিনা সেবিষয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, শনিবার বিকাল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। কিন্তু সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা।
    সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, উধমপুরে পাক ড্রোন হামলা আটকেছে ভারত। এছাড়াও শ্রীনগর, জন্মর একাধিক জায়গায় গুলি এবং বিস্ফোরণে আওয়াজ শোনা গিয়েছে। রাজস্থানের বারমের, জয়সলমির এবং পাঞ্জাবের ফিরোজপুরেও ব্ল‍্যাকআউট করা হয়েছিল। পাক ড্রোন উড়তে দেখা যায় গুজরাটের কচ্ছের কাছে।