গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National পাকিস্তানের সেনার গুলিতে শহিদ ভারতীয় জওয়ান

    পাকিস্তানের সেনার গুলিতে শহিদ ভারতীয় জওয়ান

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের গুলিতে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। মঙ্গলবার বেশি রাতের দিকে বারামুল্লা জেলায় উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণরেখার কাছে একটি সীমান্ত চৌকিতে হামলার ছক ছিল জঙ্গিদের।
    তবে সেনাবাহিনীর সতর্কতার ফলে সেই চেষ্টা বার্থ হয়। অনুপ্রবেশকারীদের ভারতীয় সেনা আটকানোর চেষ্টা করতেই সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের দিক থেকে গুলি ছোড়া শুরু হয়। ওই সময়েই সংঘর্ষে এক জওয়ান নিহত হন। সেনা সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, এই অনুপ্রবেশের চেষ্টা সাম্প্রতিক অতীতের অন্য অনুপ্রবেশের চেষ্টাগুলি থেকে অনেকটাই আলাদা।
    পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় ব্যাট থেকে অতীতে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগ উঠেছে। এই অনুপ্রবেশের ধরনও অনেকটা সে দিকেই ইঙ্গিত করছে।