গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National রেলের বিছানার চাদর বিবাদে খুন জওয়ান 

    রেলের বিছানার চাদর বিবাদে খুন জওয়ান 

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিছানার চাদর নিয়ে বিবাদের পর এক ট্রেন কর্মীর ছুরির আঘাতে এক ভারতীয় সেনা জওয়ান-র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে একটি এসি কোচের ভেতরে।
    সেনা জওয়ানের সঙ্গে ঘটা ঘটনায় সহযাত্রীরা হতবাক হয়ে যান। অভিযুক্ত রেলকর্মী জুবায়ের মেমনকে বিকানের রেলওয়ে পুলিশ গ্রেফতার করেছে। নিহত ব্যক্তিকে জিগনেশ চৌধুরি নামে চিহ্নিত করা হয়েছে। তিনি জম্মু ও কাশ্মীরের উধমপুরে কর্মরত ছিলেন এবং গুজরাটের সবরমতিতে বাড়ি ফিরছিলেন। তিনি ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উঠেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জিগনেশ চৌধুরি রেলকর্মীর কাছে বিছানার চাদর চেয়েছিলেন তখনই দুই ব্যক্তির মধ্যে মতবিরোধ শুরু হয়।
    জানা গিয়েছে এই মতবিনিময় উত্তপ্ত তর্ক-বিতর্কে রূপ নেয় এবং শীঘ্রই হাতাহাতিতে রুপান্তরিত হয়। তদন্তকারীরা জানিয়েছেন, জুবায়ের সেনা জওয়ানের পিছু পিছু তার কোচের কাছে যান এবং তার পায়ের নীচে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর ভাবে আঘাতের পর রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।