গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata পাহাড়ের নিচে সেনা, গুলির শব্দেও আসেনি, বিস্ফোরক নিহতের স্ত্রী

    পাহাড়ের নিচে সেনা, গুলির শব্দেও আসেনি, বিস্ফোরক নিহতের স্ত্রী

    0
    147
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পাহাড়ের নিচে সেনা থাকলেও গুলির শব্দ পেয়ে আসেনি। পহেলগাঁওয়ে হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন জঙ্গি হামলায় নিহত সমীর গুহ-র স্ত্রী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নিহত সমীর গুহ-র স্ত্রী শর্বরী গুহ। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন তিনি।

    তাঁর কথায় স্পষ্ট ২২ এপ্রিল জঙ্গি হামলা রুখতে সেনাবাহিনীর গাফিলতি ছিল। পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকার নিচেই সেনা মোতায়েন ছিল। গুলির শব্দ শুনেও তাঁরা আসেননি অভিযোগ করেছেন শর্বরী গুহ। তিনি জানিয়েছেন ওইদিন ভ্যালিতে ঘুরছিলেন, ছবি তুলছিলেন। সেই সময় গুলি চলার শব্দে মাটিতে শুয়ে পড়েন। এরপরেই বেছে বেছে গুলি করতে থাকে।

    শর্বরী গুহ জানিয়েছেন তাঁর স্বামীকে গুলি করার পর জঙ্গিরা বলেছিল মোদী কা আদমি হ্যায়। শর্বরী গুহ প্রশ্ন তুলেছে কিভাবে জঙ্গিরা জানতে পারলেন তাঁর স্বামী কেন্দ্রীয় সংস্থার কর্মী। বিষয়টিকে গোয়েন্দা ব্যর্থতা বলেই মনে করছেন শর্বরী গুহ।