জওয়ানদের শ্রমিকে পরিণত করেছেন মোদী : রাহুল 

0
193
Modi has turned jawans into workers Rahul
Modi has turned jawans into workers Rahul

দেশের জওয়ানদের শ্রমিকে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিবীর প্রকল্প নিয়ে বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার হরিয়ানার সভায় রাহুল গান্ধী বলেছেন, অগ্নিবীর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প, সেনাবাহিনীর নয়। সেনাবাহিনী এই প্রকল্প চায় না।দেশে ইন্ডিয়া জোট সরকার গঠন কোলে অগ্নিবীর প্রকল্পকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। ভারত সীমান্ত দেশের যুবকদের জন্য সুরক্ষিত রয়েছে। তরুণদের ডিএনএতে দেশপ্রেম রয়েছে।কিন্তু বিজেপি সরকার বলে দুই ধরনের শহিদ হবে, একজন সাধারণ জওয়ান এবং অপর জন অফিসার। যারা পেনশন, শহিদের মর্যাদা, সমস্ত সুযোগ-সুবিধা পাবেন। অন্যদিকে, যে অগ্নিবীরে রয়েছেন, তিনি শহিদের মর্যাদা পাবে না, পেনশন পাবে না, ক্যান্টিন সুবিধা পাবে না।কংগ্রেস নেতার কথায়, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২২  বিলিওনিয়ারের ১৬ লাখ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে।কিন্তু তারা কৃষকদের ঋণ মকুব করে না। ৪ জুন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে কৃষকদের ঋণ মকুব করা হবে।কৃষকদের ঋণ মকুব করার জন্য তাঁরা কারজা মাফি কমিশন আনবেন।