
কেনিয়ার রাজধানী নাইরোবির এক স্টেডিয়ামে প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মরদেহ দেখতে জড়ো হওয়া উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছে।
উল্লেখ্য,দশকের পর দশক ধরে কেনিয়ার রাজনীতির অন্যতম প্রধান মুখ রাইলা ওডিঙ্গা পাঁচবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এক সময় রাজনৈতিক বন্দীও ছিলেন। তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান। এরপর দেশে হাজারো সমর্থক রাজধানীর রাস্তায় নেমে পড়লে নাইরোবির স্পোর্টস এরেনার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জনতা, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনারা আকাশে গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।
রাজধানী নাইরোবিতে অবস্থিত এই স্টেডিয়ামে পুলিশ গুলি ব্যবহার করেছে নাকি রাবার বুলেট ব্যবহার করেছে তা এখনও স্পষ্ট নয়।পরে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ফলে স্টেডিয়াম প্রায় ফাঁকা হয়ে যায়।







