গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Bankura পরীক্ষা চলাকালীন বাঁকুড়ার স্কুলে পাড়ায় সমাধান!

    পরীক্ষা চলাকালীন বাঁকুড়ার স্কুলে পাড়ায় সমাধান!

    0
    440
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পরীক্ষা চলাকালীন বাঁকুড়ার সিমলাপালের পুখুরিয়া স্কুলে পাড়ায় সমাধান শিবির চলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় অভিযোগ জানাতে গেলে স্থানীয়দের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে খোদ বিডিও। 
    আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন স্কুলে আয়োজিত হয়েছিল পাড়ায় সমাধান কর্মসূচি। পরীক্ষার সময় পড়ুয়াদের মন:সংযোগ বিঘ্নিত করে স্কুলে কেন এমন কর্মসূচি প্রশ্ন তুলেছিলেন স্থানীয়দের একাংশ। আর তাতেই বিডিও মানস চক্রবর্তী প্রতিবাদীদের প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। প্রতিবাদীদের দাবি পরীক্ষা চলাকালীন স্কুলে ওই শিবিরের আয়োজন কেন? এই প্রশ্ন তুলে অন্যায়ের প্রতিবাদ করাতেই তাঁকে হুমকি দিয়েছেন বিডিও। স্কুলের পরিচালন সমিতির সভাপতির দাবি কী হয়েছে তা জানা নেই। তবে পরীক্ষা চলাকালীন স্কুলে এই ধরনের শিবির করা অভিপ্রেত নয়। বিডিওর হুমকি প্রসঙ্গেও তাঁর দাবি এই ঘটনা না ঘটলেই ভালো হত। অভিযুক্ত বিডিও-র দাবি স্কুলের পাশে থাকা একটি ক্লাবের মাঠে শিবিরের আয়োজন হয়েছিল। শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার জন্য স্কুলের দুটি ক্লাসরুম নেওয়া হয়েছিল। শিবিরের জন্য স্কুলের পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। বিজেপির দাবি বর্তমানে সিমলাপাল ব্লকে তৃনমূলের ব্লক সভাপতি নেই।
    তাই বিডিও তৃনমূলের অঙ্গুলিহেননেই এমন কাজ করেছেন। তৃনমূলের স্থানীয় বিধায়ক বলেছেন, শিবিরের জন্য পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না এব্যাপারে নিশ্চিত হয়েই সেখানে শিবির করা হয়েছে।