ইংল্যান্ডের মতো করে সোমালিয়ার পরিষেবা : আপ 

0
167
Service in Somalia as in England  AAP
Service in Somalia as in England AAP

ভারতীয়রা ইংল্যান্ডের মতো চড়া হারে কর দেয়। কিন্তু, পরিষেবা পায় আফ্রিকার গরীব দেশ সোমালিয়ার স্তরের। রাজ্যসভায় এভাবেই বাজেটের সমালোচনা করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।

রাঘব চাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার জনগণের কাছ থেকে যে এত কর নেয়, তার বিনিময়ে কী দেয়। সরকার কি জনগণকে আন্তর্জাতিক মানের পরিষেবা, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিবহনের সুবিধা দেয়। এই কারণেই মানুষ ভারতে সোমালিয়ার মতো পরিষেবা পেতে ইংল্যান্ডের মতো কর প্রদান করে।রাঘব চাড্ডা আরও দাবি করেছেন, সমাজের সব অংশই এই বাজেট নিয়ে অসন্তুষ্ট। এমনকি বিজেপির সমর্থকরাও খুশি নন।জনগণ বিজেপির আসন সংখ্যার উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ করেছে। এর অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ বলছেন জাতপাতের কারণ, আবার কেউ বলছেন টিকিট বণ্টনে ত্রুটি ছিল। এগুলো সবই অতি সাধারণ কারণ। কিন্তু বিজেপির এই দুর্দশার প্রথম কারণ অর্থনীতি, দ্বিতীয় কারণও অর্থনীতি, এবং তৃতীয় কারণও অর্থনীতি।