গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ভারতের উন্নয়নে বাধা সৃষ্টি করা হচ্ছে : ভাগবত  

    ভারতের উন্নয়নে বাধা সৃষ্টি করা হচ্ছে : ভাগবত  

    0
    159
    এবার ভারতের উন্নয়নে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। মহারাষ্ট্রে পুণের এক সভায় মোহন ভাগবত বলেছেন, কিছু উপাদান ভারতের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।
    কিন্তু তারা সফল হবে না। যারা ভয় পায় যে ভারত বড় হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তারাই দেশের উন্নয়নের পথে বাধা তৈরি করতে এবং সমস্ত ক্ষমতাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে। তবে ভয় পাওয়ার দরকার নেই কারণ ছত্রপতি শিবাজী মহারাজের সময়ে যখন ভারতের উত্থানের কোন আশা ছিল না তখন একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভারত খুব ভাগ্যবান। এমন কোনও সময় এসেছে যখন মনে হয়েছে এবার দেশ ধ্বংস হয়ে যাবে, তখনই সঙ্কটের সমাধানের জন্য উপায় বা পন্থা বের হয়েছে। প্রাচীনকাল থেকেই মহান মানুষরা এগিয়ে এসেছেন, যে কারণে ভারত অমরত্ব লাভ করেছে। বহু মানুষ অনুপ্রেরণা জুগিয়েছেন।