ভোটার তালিকায় গরমিল, খবর সিইও দফতর সূত্রে 

0
146
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
চূড়ান্ত যাচাইয়ের আগে ভোটার তালিকায় ধরা পড়েছে কিছু গরমিল, সিইও দফতর সূত্রে খবর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ইআরও-দের ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
১৪ অগাস্টের মধ্যে ডিইওদের ভোটার তালিকার স্যাম্পেল খতিয়ে দেখে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিচুস্তরের কর্মীদের কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব না দিতে ডিইওদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন, সিইও দফতর সূত্রে খবর। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
৬ নম্বর ফর্ম যাঁরা পূরণ করেছে, তাঁদের ফর্মের স্যাম্পেল রাজ্যের ডিইওদের চেকিংয়ের নির্দেশ সিইও দফতরের। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর থেকে ১৪ অগাস্ট রিপোর্ট পেলে ভোটার তালিকায় নাম তোলা হবে না বাদ যাবে, সিদ্ধান্ত নেবে সিইও দফতর।