
সিলেবাস শেষের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ক্ষোভ অভিভাবক, পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে অসন্তোষ দেখা গিয়েছে।
মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকে ফোর্থ সেমিস্টার। অভিভাবকদের অভিযোগ সময় মত বই মেলেনি। পরীক্ষার মাত্রা এক মাস আগে বই মিলেছে। অভিভাবকদের অভিযোগ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বই মিলেছেন, আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা শুরু হয়েছে। মাত্র এক মাসের মধ্যে এত বড় সিলেবাস শেষ করা অসম্ভব। ফোর্থ সেমিস্টারের জন্য মাত্র ৪ মাস সময় পেয়েছে ছাত্রছাত্রীরা। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীরা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অবশ্য দাবি করেছেন ভোটের কারণে পরীক্ষা এগিয়ে গিয়েছে। যদিও অভিভাবকদের অভিযোগ উড়িয়ে চিরঞ্জীব ভট্টাচার্য দাবি করেছেন তৃতীয় সেমিস্টারে বই পেতে দেরি হলেও ফোর্থ সেমিস্টারে বই সময়েই দেওয়া হয়েছে।






