
দলের কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে দুর্বল করছে। রায়নার সভা থেকে দলীয় কর্মীদের সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন দল সবার ওপর নজর রাখে। তিনি আরও বলেছেন সিপিএম-র সন্ত্রাস এখন অতীত। ২০০৯-এ মাধকডিহিতে সন্ত্রাস চালিয়েছিল। সেখানকার মা-বোনেরা সিপিএমকে তাড়িয়েছে। তৃতীয়বার যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়েছিল তখন এখানে ১৬-০ হয়েছিল।
কিন্তু কয়েকটা জায়গায় রাতের অন্ধকারে বিজেপির থেকে টাকা নিয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে। ৪ তারিখের পর দেখা হবে।
