গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনে বাধা দিচ্ছে : ইউনূস

    কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনে বাধা দিচ্ছে : ইউনূস

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স

    কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    সামনের কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে।একইসঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন।নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ড. ইউনূস তাদের সামনে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেছেন, তাঁরা চান,ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ,এমন নির্বাচন যা বাংলাদেশে আগে কখনো হয়নি। এদিকে সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    তিনি বলেছেন, বিএনপি রাজনীতিতে ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে।কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে দেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের প্রত্যাখান করবে উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী।