শিয়ালদহে বাতিল ২১ লোকাল ট্রেন, সমস্যা যাত্রীরা

0
139
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

শিয়ালদহ ডিভিশনে শনি ও রবিবার মিলিয়ে মোট ২১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দমদম জংশন স্টেশনে সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে।

শনিবার রাত ১২টা থেকে কাজ শুরু হয়ে চলবে রবিবার সকাল সাতটা পর্যন্ত। অন্যদিকে লক্ষীকান্তপুর-নামখানা শাখায় শনিবার রাত ১২ টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৪ টে ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। সেজন্য দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করেছে পূর্ব রেল। মূল শিয়ালদহ-ডানকুনি এবং ডানকুনি-শিয়ালদহ লোকাল, শিয়ালদহ-হাবড়া লোকাল আপ ও ডাউন, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-বনগাঁ আপ এবং ডাউন, শিয়ালদহ-বারাসত, বারাসত-শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে।

অন্য দিকে একজোড়া নামখান-লক্ষীকান্তপুর লোকাল ট্রেন বাতিল রয়েছে।