
প্রকাশ্যে এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতে দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলের সাফাই রসিকতার ছলে এমনটা হয়েছে।
জানা গিয়েছে দমদমের নাগেরবাজারের বেদিয়াপাড়ার তারকনাথ কলোনির বাসিন্দা রঞ্জিত কর্মকারের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সুমন ব্যানার্জি, সুশান্ত দাস এবং সাগর নামে এলাকারই তিন যুবক। তাঁরা ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন রঞ্জিত কর্মকারকে প্রথমে দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতাল পরে আর জি কর হাসপাতালে নিয়ে যায়।
সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।






