ডানকুনি-কাঁচরাপাড়ায় কালো পতাকা, গর্জে উঠলেন শুভেন্দু

0
342
ট্রাম্প বিরোধী মিছিল, ধর্মতলায় মার্কিন দূতাবাসে বিক্ষোভ বামেদেরছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দুপুরে ডানকুনি, আর বিকেলে কাঁচরাপাড়া। কালো পতাকা, চোর স্লোগানে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী।
সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি বলেছেন তৃণমূলের কিছু কর্মচারি তাঁকে কালো পতাকা দেখিয়েছে। তাঁর হুঁশিয়ারি যতবার এমন দেখাবে, ততবার তিনি আসবেন। কোচবিহারে করেছিল, বারাসতে বিজেপি কর্মীরা তা উসুল করে দিয়েছে। এদিকে কাঁচরাপাড়ায় শুভেন্দু অধিকারীর তিরঙ্গা  যাত্রার বিজেপি কর্মীদের উদ্দেশে তৃণমূল কালো পতাকা, চোর স্লোগান দিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা তৃণমূলের দিকে তেড়ে যায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
এরপরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। কদিন আগে কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।