
কিছু মানুষের আদিখ্যেতা যুবভারতীর অনুষ্ঠান পণ্ড করেছে। যুবভারীকাণ্ডে নিয়ে যখন ২ মন্ত্রী তাদের পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
তখন প্রভাবশালীদের আচরণ নিয়েই কার্যত বিরক্তি প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে মেসি ইভেন্টের প্রসঙ্গ উঠতেই তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন এই ঘটনা কেউই চাইনি। আন্তর্জাতিক স্তরে বাংলার মানহানি হয়েছে। কয়েকজনের আচরণের জন্য এমনটা হয়েছে। তবে এই ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্য সরকার বা প্রশাসন কি করেছেন সেটাও দেখতে হবে। বিভিন্ন রাজ্যে একাধিক পদপিষ্টের ঘটনা ঘটেছে। কোনও ধরপাকড় বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া স্বাধীনতার পর কোথাও কেউ দেখেন নি। তিনি আরও বলেছেন যে আশা, উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিলেন, কিন্তু কিছু মানুষের আদিখ্যেতায় সবটাই নষ্ট হয়েছে। এদের জবাবদিহি করতেই হবে। যুবভারতীকাণ্ড নিয়ে মুখ খুলেছেন বিমান বসু। তিনি বলেছেন এই ঘটনা রাজ্যের মাথা হেট করেছে। অরূপ বিশ্বাসের ক্রীড়া দফতর থেকে অব্যাহতি নিয়েও প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান।
তিনি বলেছেন অরূপ বিশ্বাস তো অন্য দফতরের মন্ত্রী থেকেই গিয়েছেন। তাহলে কিভাবে মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ হল।








