গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata চুপি চুপি তৃণমূলের কেউ কেউ যোগাযোগ রাখছেন, বিস্ফোরক হুমায়ুন

    চুপি চুপি তৃণমূলের কেউ কেউ যোগাযোগ রাখছেন, বিস্ফোরক হুমায়ুন

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের কেউ কেউ তাঁর দলে যোগদান করতে চাইছেন বলে বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেছেন এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছেন।
    তিনি বলেছেন এখন কেউ সাহস পাচ্ছেন না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করলেই তখন জানা যাবে কে কোথায় থাকে। হুমায়ুন কবির আরও বলেছেন শুধু নির্বাচন কমিশনের অধীনে আসুক, তারপর খেলা জমবে। ২২ তারিখ নতুন দল ঘোষণার দিনেই একটার পর একটা বাউন্সার দেবেন।
    তিনি বলেছেন তাঁর দল দুর্নীতি, বেকার সমস্যা, বেহাল স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে লড়াই করবে।