
বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্বের এমন কিছু অজানা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, যা রীতিমতো প্রভাবিত করে চলেছে মহাবিশ্বের সম্প্রসারণকে। নাসার সবচেয়ে শক্তিশালী মহাকাশ অবজারভেটরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
গবেষকরা বলছেন, মহাবিশ্বের গভীর কিছু রহস্যের একটি ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে এ টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণ বা গণনা।উল্লেখ্য,বহু বছর ধরে মহাবিশ্বের অস্বাভাবিক এক বৈশিষ্ট্য নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে ছিলেন বিজ্ঞানীরা। তাদের অনুমান ছিল, আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মহাবিশ্ব দ্রুততর গতিতে প্রসারিত হচ্ছে। তবে এমনটি কেন হচ্ছে সে সম্পর্কে নিশ্চিত নন তারা।এবার মহাবিশ্বের সেই অপ্রত্যাশিত বা অস্বাভাবিক বৈশিষ্ট্যের বিষয়টি নিশ্চিত করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যার কথা আগেই বলেছিল নাসা’র হাবল স্পেস টেলিস্কোপ। এর থেকে ইঙ্গিত মিলেছে, নাসার হাবল স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে কোনো ত্রুটি ছিল না, বরং অদ্ভুতুরে ঘটনাটিই আসলে সত্যি।
বিজ্ঞানীরা বলছেন,এর মানে হতে পারে মহাবিশ্বে কোনো অজানা শক্তি কাজ করছে, যা আমরা এখনও জানি না। যেমন, মহাবিশ্ব সম্পর্কে আমাদের অনুমান বা বোঝার ধারণাতেই ফাঁক থাকতে পারে। আর এর জন্য প্রয়োজন হতে পারে,নতুন পদার্থবিদ্যার।
