
হোয়াইট হাউস আয়োজিত নৈশভোজ চলছে হিল্টন হোটেলে। তখন সবাই ব্যস্ত। সকলেই খোশমেজাজে। সেই অনুষ্ঠানে মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক এবং নেতা নৈশভোজে ছিলেন। আচমকা সেখানে গুলি চলে। তৎক্ষণাৎ সবাইকে নিরাপদ জায়গা সরিয়ে নিয়ে যাওয়া হয়। হামলার কথা বর্ণনা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের ঘটনা নতুন নয়।
আগেও তাঁর উপর এমন হামলা হয়েছে। প্রতিবারই বেঁচে গিয়েছেন। তবে কখনও গুলির আঘাতে আহতও হয়েছেন তিনি।ট্রাম্পের কথায়, গত কয়েক বছরে আমার উপর একাধিক বার হামলা হয়েছে।





