গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home National ‘স্বাধীন আত্মার প্রতীক সোমনাথ মন্দির’ : মোদী

    ‘স্বাধীন আত্মার প্রতীক সোমনাথ মন্দির’ : মোদী

    0
    41
    ছবি সৌজন্যে : এক্স
    ১৯৫১ সালে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ শুধু ধর্মীয় উদ্যোগ নয়, এটি ছিল ভারতের স্বাধীন চেতনার প্রকাশ। সোমনাথ মন্দিরে ঐতিহাসিক ঘটনার এক হাজার বছর পূর্তি এবং পুনর্নির্মাণের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছিল ঠিকই। ১৯৫১ সালে সোমনাথের মন্দিরের প্রতিষ্ঠা ছিল একটি স্বাধীন জাতির গৌরব পুনরুদ্ধারের প্রকৃত চেতনার প্রতীক। সেই সঙ্গেই তাঁর দাবি, সর্দার বল্লভভাই প্যাটেল যেমন ৫০০টি প্রিন্সলি স্টেটকে একত্রিত করে আধুনিক ভারতের জন্ম দিয়েছিলেন, তেমনই সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণও ছিল গোটা বিশ্বের কাছে শক্তিশালী বার্তা। এটা বুঝিয়ে দেওয়া যে, কেবল রাজনৈতিক ভাবে স্বাধীনতাই নয়, ভারত হৃত গৌরব পুনরুদ্ধারে পথে এগোতে শুরু করে।