
বাবা-মাকে কুপিয়ে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দেভোগ গ্রামের খারপোরা এলাকায় ঘটনার জেরে শোরগোল পড়েছে।
.ঘরের মধ্য থেকে বছর ৫৬-র ভীম হাঁসদা এবং বছর ৪৮-র সোম্বারি হাঁসদার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ভীমের মাথায় ছুরি দিয়ে কোপানো হয়েছে। গলাকাটা অবস্থায় পড়েছিলেন সোম্বারি। প্রতিবেশীদের দাবি মানসিক ভারসাম্যহীন ছেলে পরেশ হাঁসদা ওরফে গোপাল শুক্রবার রাতে বাবা-মাকে খুন করে পালিয়ে যায়। পরে গোপালকে গ্রেফতার করে পুলিশ।
